শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আগামী ১৮ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনালে ভারত জয়লাভ করে। নেপাল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বাগতিক ভারতের বিরুদ্ধে মালদ্বীপ তেমন লড়াই করতে পারেনি। ৩-০ গোলের সহজ জয় পায় ভারত।

ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে দুই গোলের লীড ছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপে খেলায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরেক গোল হজম করে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েক মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে।

বাংলাদেশ-নেপাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর বলেন, আমরা নেপাল-ভারত ম্যাচ দেখে পরিকল্পনা করেছিলাম। ছেলেরা মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে।

বাংলাদেশ সেমিফাইনালের আগে চার দিন বিরতি পাওয়ায় খানিকটা ইতিবাচক হয়েছে বলে মনে করেন ছোটন। তিনি বলেন, ৯ ও ১১ মে আমরা টানা দু’টি গ্রুপের ম্যাচ খেলেছিলাম। এটা আমাদের জন্য কষ্ট হলেও সেমিফাইনালে আগে আমরা চার দিন সময় পেয়েছিলাম যেটা কাজে লেগেছে।

ভারত ম্যাচের ফলাফলের আগেই বাংলাদেশের কোচের অনুমান ছিল শিরোপার লড়াই ভারতের সঙ্গেই হবে। সেটা অরুণাচলের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উপলক্ষ্য বলে মনে করে তিনি বলেন, সাফ ফুটবলে ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনালে ভারত আসার সম্ভাবনাই বেশি। আমরা ভারতকে মোকাবেলা করতে চাই। অরুণাচলবাসী বাংলাদেশ-ভারত একটি ভালো মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল উপভোগ করবে আশা করি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান