বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

মেহেদী হাসান শিমুল: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার এবং সাবেক সরকারের নিয়ন্ত্রিত দলীয় বিচারকদের অপসারণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার।

সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ফোরামের সাবেক সদস্য সচিব এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জিপি এড. অসীম কুমার মন্ডল, বিশেষ পিপি এড. শেখ আলমগীর আশরাফ, এড. মোঃ মোস্তফা জামান, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোঃ নুরুল ইসলাম, এড. নুরুল আমিন, এড. মোঃ জিয়াউর রহমান, এড. সোহরাব হোসেন বাবলু, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. আবু সাইদ রাজা, এড. ফিরোজ আহমেদ, এড. শাহরিয়ার হাসিব, এড. আরিফুর রহমান আলো, এড. নজরুল ইসলাম এড. সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ। বিচার বিভাগের ক্ষতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় প্রদানের মাধ্যমে গণতন্ত্রকে নস্যাৎ করার অন্যতম রূপকার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যেসব বিচারক দলীয় আনুগত্যে বিচার পরিচালনা করেছেন, তাদেরও অপসারণ নিশ্চিত করতে হবে।”

সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আকবর আলী।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী