রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষের মাথা কেটে আনলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত রোববার (১৮ মে) বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তবে ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।

রোববার সেকান্দরাবাদে হিন্দু সংগঠনগুলো সায়নী ঘোষের বিরুদ্ধে শিবলিঙ্গ অবমাননার অভিযোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে উপস্থিত সাধারণ মানুষের অভিযোগ, এই তৃণমূল নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানার মতো পোস্ট দিয়েছেন।

সমাবেশ চলাকালে ধারণ করা একটি ভিডিওতে প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা যায়, যে ব্যক্তি সায়নী ঘোষের কাটা মাথা এনে দিতে পারবে, তাকে তিনি নিজের পক্ষ থেকে এক কোটি রুপি পুরস্কার দেবেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয়।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তিনি দাবি করেন, রোববারের সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন ঠিকই, তবে এই বক্তব্য তার নয়।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রদীপ দীক্ষিত বলেন, ‘আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু দুষ্কৃতকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃত ও কারসাজি করেছে।’

ভিডিওটির সত্যতা বা নির্ভরযোগ্যতা নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

সায়নী ঘোষকে নিয়ে এই ধর্মীয় বিতর্কের সূত্রপাত মূলত ২০১৫ সালের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে। সে সময় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে দেবতা শিবকে নিয়ে একটি অবমাননাকর ছবি পোস্ট করা হয়েছিল। ২০২১ সালে সায়নী রাজনীতিতে যোগ দেওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও সাবেক রাজ্যপাল তথাগত রায় এই ঘটনায় কলকাতার রবীন্দ্র সরোবর থানায় সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলাও করেছিলেন।

অভিযোগের জবাবে সায়নী ঘোষ দাবি করেছিলেন, সে সময় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। তবে বিজেপি এই ব্যাখ্যা মেনে নেয়নি। ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী যখন প্রতিদ্বন্দ্বিতা করেন, তখনও বিজেপি নেতাকর্মীরা এই ইস্যুটি ব্যাপকভাবে সামনে এনেছিলেন।
সূত্র: নিউজ১৮

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা