বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিগারেটের পোড়া অংশ রাস্তায় ফেলায় ৭৩ হাজার টাকা জরিমানা!

পৌর কর্মকর্তাদের সামনে রাস্তায় সিগারেটের পোড়া অংশ ছুঁড়ে ফেলার জন্য ৫৫৮ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৩ হাজার টাকার বেশি জরিমানা করা হলো এক ব্রিটিশ ব্যক্তিকে।

মেট্রো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানকারী ব্যক্তি অ্যালেক্স ডেভিস সিগারেট ফেলার সঙ্গে সঙ্গে তাকে রাস্তাতেই কাউন্সিল কর্মকর্তারা থামান। এরপর রাস্তায় আবর্জনা ফেলার জন্য একটি শাস্তির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। থর্নবারির গ্লুচেস্টারশায়ারে পথ দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। সিগারেট শেষ হয়ে যাওয়ায় পৌর কর্মকর্তাদের সামনেই ২০ মিটার চওড়া রাস্তায় ফেলে দেন পোড়া অংশ। এরপর নির্দ্বিধায় হেঁটে চলে যাওয়ার পথেই পাকড়াও করা হয় তাকে।

প্রাথমিকভাবে, লোকটিকে বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ করা হয়। কিন্তু, তিনি তা মানেননি। এরপর তাকে ৭৩ হাজার টাকার জরিমানা করা হয়। এর মধ্যে ক্ষতিপূরণসহ সারচার্জও ধরা ছিল।
লোকটি তার অপরাধ স্বীকার করলেও ধার্য করা জরিমানা দিতে প্রথমে রাজি হননি। তাই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষপর্যন্ত তিনগুণেরও বেশি জরিমানা দিতে হয় তাকে।

সাউথ গ্লুচেস্টারশায়ার কাউন্সিলের পরিবেশ সংক্রান্ত মন্ত্রিপরিষদের সদস্য কাউন্সিলর র‍্যাচেল হান্ট জানান, সিগারেটের শেষ প্রান্তগুলো সম্পূর্ণ সিগারেটের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এর মধ্যে যে উপাদানগুলো থাকে তা পচে পরিবেশের সঙ্গে মিশে যেতে ১৮ মাস থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগে। নিয়মিত সচেতনতা প্রসারের কর্মসূচি করার পরেও এমন অপরাধ করেন ওই ব্যক্তি। তাই তাকে বড়সড় জরিমানা করা হলো।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী