বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’, পুলিশ খুলে নিল সাইনবোর্ড

সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘীরপাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তোপের মুখে পড়ে এসময় দোকানের মালিক পালিয়ে যান।

আর পুলিশ গিয়ে খুলে নিয়ে আসে দোকানের সাইনবোর্ড।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটের বি ব্লকে এমন ঘটনা ঘটে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, লালদিঘীরপাড় নতুন মার্কেটের ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ বেপারি চা পাতার ব্যবসা করেন। তার দোকানের কোনো ট্রেড লাইসেন্সই নেই। আজ মঙ্গলবার হঠাৎ করে তিনি তার দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানান।

সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও লাগানো হয়।
সকাল থেকে দোকানের নাম ও সাইনবোর্ড নিয়ে আলোচনা-সমালোচনা চললেও বিকেলের দিকে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দোকানের সামনে কয়েক শ’ ব্যবসায়ী জড়ো হয়ে সাইনবোর্ডটি নামানোর দাবি জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে দোকানের সাইনবোর্ডে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেয়া উচিত হয়নি।

এতে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। এছাড়া দোকানের মালিক সাইফুর হোসেন সাজ্জাদ বেপারি খুব ধূর্ত লোক। সে নিশ্চয় কোনো অবৈধ সুবিধা হাসিল করতে সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করছে। সে কোনো অপকর্ম করলে এতে পুরো মার্কেটের সুনাম নষ্ট হবে তাই ব্যবসায়ীরা এর প্রতিবাদ করছেন।
এদিকে, উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তারা দোকানের সাইনবোর্ড খুলে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক