সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার আসাননগর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে দুনর্ীতি ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টার
অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আসাননগর গ্রামের মৃত চতুর রায়ের ছেলে গিরীশ চন্দ্র রায় এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার দেয়া যুগান্তকারি পদক্ষেপ হিসাবে প্রতিবছরের ন্যায় এবছরও ১ জানুয়ারী শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কিন্তুু অত্যান্ত পরিতাপের বিষয় আমি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হওয়া সত্বেও বই বিতরণ
অনুষ্ঠানে আমাকে না ডেকে আসাননগর গুচ্ছগ্রাম জামে মসজিদের সীল মেরে সমুদয় বই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করে ধর্মীয়
অনুভুতিতে চরমভাবে আঘাত করেছেন। মসজিদের সীল মেরে বই বিতরণ করার পর গ্রামের লোকজন ও অভিবাবকরা আমার কাছে এসে বিষয়টি সম্র্পকে জানতে
চাইলে আমি অবাক হই।
এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি
কিছু না বলে চলে যান। প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডের বিষয়টি মোবাইলে উর্দ্ধতন কতর্ৃপক্ষকে জানালে পরদিন ২ জানুয়ারী শনিবার উপজেলা সহকারি
শিক্ষা কর্মকতার্ আলমগীর হোসেন ও ওবায়েদুল্লাহিল আসলাম আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শতাধিক গ্রামবাসী ও অভিভাবকের উপস্থিতিতে বিষয়টি তদন্ত করেন।
গিরীশ চন্দ্র রায় বলেন, সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ক্ষুব্ধ
গ্রামবাসী ও অভিভাবকরা চলে যান। এঘটনার পর থেকে আমরা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির আতংকে আছি। তিনি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারি ও দুর্ণীতিবাজ প্রধান শিক্ষককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এঘটনায় প্রতিকার দাবি করে তালা উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর
ঢাকা বরাবর পৃথক অভিযোগ দেয়া হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপেন্দ্রনাথ মন্ডল,গৌতম সরকার, সম্পদন
মন্ডল, লক্ষন রায়, বিক্রম মন্ডল, জয়দ্রত মন্ডল ও সুকান্ত ঢালী প্রমুখ।
তালা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ হিন্দু শিক্ষার্থী। বিষয়টি
নিয়ে এলাকায় বেশ উত্তেজনা ছিল। আমার তদন্তকালে বলেছি রিপোর্ট দেয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। একথায় অভিভাবক ও
গ্রামবাসীরা আশ্বস্থ হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু