শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দর জীবন-যাপনে যে হাদিসের উপর আমল জরুরি

একজন ঈমানদারের জন্য দ্বীনি জীবন-যপনে ইলমে হাদিসের অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই।

ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম উম্মাহর জন্য এমনই ৪টি হাদিসের উপর আমল করার পরামর্শ দিয়েছেন। তিনি নিজ গ্রন্থ সুনানে আবু দাউদেও তা সংকলন করেছেন। হাদিসের অন্যান্য গ্রন্থেও তা সন্নিবেশিত হয়েছে। তিনি এ ৪টি হাদিসকে দ্বীনদারির জন্য যথেষ্ট বলে উল্লেখ করেছেন। তাহলো-

নিয়তের বিশুদ্ধতা

জীবনের প্রতিটি কাজ ও ইবাদতের জন্য নিয়তের বিশুদ্ধতা খুবই জরুরি। যার নিয়ত বিশুদ্ধ হবে, তার সব আমলই হবে গ্রহণযোগ্য। হাদিসে এসেছে-
হজরত আলকামাহ ইবনু ওয়াক্কাস আল লাইসি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি- (হজরত ওমর বলেন) আমি আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি-
‘কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরত সে জন্যই বিবেচিত হবে, যে জন্য, সে হিজরত করেছে।’ (বুখারি,মুসলিম, মুসনাদে আহমাদ)

অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা

জীবনের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। সময়ের প্রতি গুরুত্বারোপ করা ইসলামের অন্যতম দাবি। তাই অনর্থ বিষয় তথা কথা বা কাজ নিয়ে ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুসহ অনেক সাহাবি বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা ও কাজ থেকে বিরত থাকা।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

অন্যের জন্য কল্যাণ কামনা করা

মানুষ নিজের জন্য যা কল্যাণ মনে করেন, ঠিক তা নিজের মতো করে অন্যের জন্যও তা কল্যাণ মনে করা হাদিসের অন্যতম শিক্ষা। হাদিসের এ আমলে অর্জিত হবে সঠিক দ্বীনদারি। হাদিসে এসেছে-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করেন।’ (বুখারি ও মুসলিম)

কলবকে পাপাচার থেকে হেফাজত রাখা

মানুষের ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো- পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। হালাল ও হারাম মেনে জীবন পরিচালনা করা। আল্লাহর নির্দেশ মেনে চলার ব্যাপারে যথাযথ সতর্ক তখা। নিজের কলবকে যে কোনো পাপাচার থেকে হেফাজত রাখা। হাদিসে এসেছে-
হজরত নুমান ইবনে বশির বর্ণনা করেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ ওই রাখালের মতো, যে তার পশুগুলো বাদশাহ’র সংরক্ষিত চারণভূমির পাশে চরিয়ে বেড়ায়। (রাখাল এ আশংকায় থাকে যে) অচিরেই সেগুলো সেখানে (ওই সংরক্ষিত চারণ ভূমিতে) ঢুকে পড়ার আশংকায় রয়েছে।
– জেনে রাখ! প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখ যে, আল্লাহর জমিনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ।
– জেনে রাখ! শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল ক্বলব (অন্তর)।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমদ)

উল্লেখিত হাদিসগুলোর যথাযথ আমলেই দ্বীনদারি ও ইবাদত-বন্দেগিতে সক্ষম হবে। দুনিয়া ও পরকালের কল্যাণময় জীবন লাভে ধন্য হবে মুমিন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসগুলোর উপর যথাযথ আমল করা এবং দ্বীনদারির সঙ্গে জীবন যাপন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনদারির সঙ্গে জীবন যাপনে হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত