শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ৬ ও ৭ মার্চ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) বার্ষিক নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি কার্যনির্বাহী পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার এসসিবিএর সম্পাদক মো. আব্দুন নুর দুলাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আট হাজারের বেশি আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। মাঝে একঘণ্টার খাবার বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এসসিবিএ সূত্র জানিয়েছে, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মধ্যে।

সংগঠনটির নেতা অ্যাডভোকেট দুলাল জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর সভাপতি ও শাহ মঞ্জুরুল হক সম্পাদক প্রার্থী হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, তাদের ফোরাম কয়েকদিনের মধ্যেই প্যানেল চূড়ান্ত করবে।

গত বছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এসসিবিএর সব পদে জয়লাভ করে। বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচনে ভোট দেয়নি। তারা সেই নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে দাবি করে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা