শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট করতে বড় দলগুলোকে সমঝোতার আহ্বান ইসির

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে ভোটের পরিবেশ ঠিক হয় কি না- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক পরিস্থিতি কি হবে না হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা আশা করি একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একার কিছু করার থাকবে না। ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে পরিস্থিতি এক রকম হবে, না হলে অন্যরকম হবে। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।

ভোটের পরিবেশ ও বড় দুটি দলের সমাবেশ প্রসঙ্গে আনিছুর বলেন, শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি একটা রাজনৈতিক সমঝোতা হবে, যা দেশ ও জাতির জন্য ভালো হবে। তবে আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো কিছুতেই ঘাটতি নেই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন কমিশনও ভোট অনুষ্ঠানে নিঃশঙ্কচিত্তে এগিয়ে যেতে পারবে বলে জানান তিনি।

ভোটারদের নিরাপত্তার প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, পরিস্থিতি কখন কী হবে তো বলতে পারছি না। পরিস্থিতি ভালো থাকলেই ভালো। আমরা চাই দেশ ও জাতির কথা চিন্তা করে দলগুলো একটা সমঝোতার প্রক্রিয়ায় যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, ভোটের ভালো পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও আছে। কারণ, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোই থাকবে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী