মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোহরাওয়ার্দী গণতান্ত্রিক চেতনার প্রতিচ্ছবি : মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী

জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, দেশ পরিচালনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তার মতো নেতার বর্তমানে আমাদের দেশে খুব প্রয়োজন হয়ে পড়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাধারণ মেহনতি মানুষের অধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) মরহুমের মাজার প্রাঙ্গনে হোসেন শহীদ সোহরনাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ সোহরাওয়ার্দী শুধু গণতন্ত্রকামীই ছিলেন না, মানবকল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। একজন শিক্ষিত মানুষ যখন শ্রমিকদের অধিকার-সচেতন করে গণতন্ত্রের দীক্ষা দেন তখন বুঝতে হবে তাঁর রাজনীতির সাথে মানবতার আদর্শ অবিচ্ছিন্ন।

স্মৃতি সংসদের সভাপতি ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ূন কবির, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক আকবর হোসেন পাঠান, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সম্পাদক আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

এম এ জলিল বলেন, বিপন্ন গণতন্ত্রের সুস্থ ও সুষ্ঠু জাগরণ আর প্রগতির গতি নিরবচ্ছিন্ন করার জন্য এমন মানুষ ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রাজনীতির সঙ্গীন অবস্থায় তাঁর আদর্শ প্রচার অত্যন্ত জরুরি।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এদেশে গণতান্ত্রিক পদ্ধতি জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারে না। এ গণতন্ত্র মানুষ চায় না। আমাদের শেরে বাংলা, মওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দীর মতো মানুষের আদর্শ লালন করে সামনে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে মানব সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন প্রতিভার জন্ম হয়। হোসেন শহীদ সোরাওয়ার্দীর আবির্ভাবও এমন একটি ঐতিহাসিক পটভূমিতে সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে।

একই রকম সংবাদ সমূহ

মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠেবিস্তারিত পড়ুন

কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকেবিস্তারিত পড়ুন

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদিবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী