সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ক্যাম প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি ঠেকাতে এবং ব্যবহারকারীদের আরও নিরাপদ রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে অ্যাপে চালু হচ্ছে একটি অফিসিয়াল চ্যাটিং থ্রেড, যার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক বার্তা পাঠানো হবে সরাসরি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে।

মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের চ্যাট তালিকায় হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেখতে পাবেন, যা একমুখী আলাপচারিতা হিসেবে থাকবে। এই অফিসিয়াল থ্রেডে হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার, গোপনীয়তা সেটিংস, এবং স্ক্যাম শনাক্ত করার উপায় সম্পর্কে তথ্য দেবে।

প্রথমে যুক্তরাজ্য এবং ইউরোপের ব্যবহারকারীরা এই মেসেজ পরিষেবা পাবেন। তবে চাইলে ব্যবহারকারীরা এই অপশনটি নিষ্ক্রিয় করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মতে, এই উদ্যোগের ফলে ব্যবহারকারীদের নিজেদের থেকে তথ্য খোঁজার প্রয়োজন পড়বে না। বরং সুরক্ষা ও গোপনীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি তাদের হাতে পৌঁছে যাবে।

মঙ্গলবার থেকে যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীরা এই অফিসিয়াল চ্যাটের প্রথম বার্তা পেতে শুরু করবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন চালু হওয়ার পরই হোয়াটসঅ্যাপ এমন পদক্ষেপ নেয়। মূল লক্ষ্য হলো—ব্যবহারকারীদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা এবং স্ক্যামের মতো প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

এর আগে বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে, অনলাইন স্ক্যামের ঘটনা বাড়ছে এবং এটি গ্রাহক ও কোম্পানিগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এ মাসের শুরুতে স্ক্যাম প্রতিরোধকারী সংস্থা ‘সিফাস’ জানিয়েছিল, তাদের ডেটাবেইসে গত বছর রেকর্ডসংখ্যক অনলাইন প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে। মার্চে প্রকাশিত অ্যাকশন ফ্রড-এর এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেল হ্যাকিং সংক্রান্ত অভিযোগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ প্রযুক্তি জগতের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

একই রকম সংবাদ সমূহ

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা