বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ১৪ (২০১৪ সালের) ইলেকশনে ১৫৪টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ১৮-তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪-এ হয়েছে ডামি নির্বাচন। আওয়ামী লীগ ডামি সরকার ছিল বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার হুংকার দিচ্ছে তারা ফিরে আসবে। আবার দেশ দখল করবে। আবার আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।’

যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেননি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন। সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন।’

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী