মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ অধিনায়ক থেকে ইস্তফার ঘোষণা নবির

হঠাৎ অধিনায়কের পদ থেকে ইস্তফার ঘোষণা দিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। শুক্রবার (৪ নভেম্বর) এক টুইটবার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

টুইটবার্তায় নবি লিখেন, ‌আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেছে। এই ফল আমরা কিংবা সমর্থকরা কেউই আশা করিনি। ফল নিয়ে আমরা খুবই হতাশ।

বিদায়বেলায় নির্বাচক কমিটির সঙ্গে দ্বন্দ্বের আভাসও দিয়েছেন নবি। টুইটে তিনি লিখেন, নির্বাচক কমিটি এবং আমি একই ভাবনায় ছিলাম না, যা দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলে।

এখনই অবসরের ঘোষণা দিতে রাজি নন জানিয়ে তিনি লেখেন, খেলা চালিয়ে যাবেন এবং টিম ম্যানজেম্যান্ট ও নির্বাচকরা চাইলে তাকে পাবে।

আফগানিস্তান এবার সরাসরি সুপার টুয়েলভে খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। তিনটিতে হেরেছে, বৃষ্টির কারণে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরও একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা