শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ আগুনে পুড়ে অঙ্গার হলো ঘুমন্ত দুই ভাই–বোন

বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বের হন মা। এরই মধ্যে আগুন লাগে বাড়িতে। দরজার কাছেই ছটফট করতে থাকে দুই সন্তান। অবশেষে সেখানেই পুড়ে অঙ্গার হয় মোহাম্মদ মিনহাজ (১৬) ও রুহি মনি (৭)। পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে দরজার পাশ থেকে ভাই-বোনের নিথর মরদেহ উদ্ধার করে।

মর্মান্তিক ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা আশিঘর পাড়ার আবদুস ছমদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে তাদের স্টেশনে একটি অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পেয়ে তাদের দুটি গাড়ি ঘটনাস্থলে রওনা দেয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন প্রায় নিভে যায় এবং ওই কাঁচা বাড়িটিও পুড়ে ছাই হয়ে যায়। বাড়িটির দরজার পাশ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।

বাঁশখালী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল বশর বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আগুন লাগার আগে নিহত দুই সন্তানের মা বাড়িটির দরজা বন্ধ করে কাজে বের হন। আগুন লাগার পর ওই শিশু বের হতে চেষ্টা করেছিল। দরজার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, কেউ বলছে গ্যাসের চুলা। বিষয়টি তদন্ত করে বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা