বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোসেন আলী ভিবিডি খুলনা ডিভিশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত

দেশের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা ডিভিশন বোর্ড নির্বাচন ২০২৫–২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জেনারেল সেক্রেটারি পদে মো. হোসেন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মেহেদী হাসান ইমন। ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সম্প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুমাইয়া সাফাত। ফলাফল প্রকাশিত হয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেইজে।

এ নির্বাচনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খুলনা বিভাগের অধীনস্থ ১০টি জেলার জেলা বোর্ড মেম্বাররা অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন প্রেসিডেন্ট ফয়সাল পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মিথিলা হক মৌলি, অর্গানাইজিং সেক্রেটারি এসকে আল মুকিত অন্তর, ফান্ড রাইজিং সেক্রেটারি তানজিমুল ইসলাম, কমিউনিকেশন সেক্রেটারি সুমাইয়া ইসলাম সিনথিয়া এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল হারুন হৃদয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) প্রতি বছর স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন করে। এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে ভিবিডি’র ভূমিকা উল্লেখযোগ্য, বিশেষত তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মো. হোসেন আলী এর আগেও ভিবিডি সাতক্ষীরা জেলার দুইবারের জেনারেল সেক্রেটারি ও দুইবারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে কাজ করছেন। পাশাপাশি যুব নেতৃত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁর রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও প্রশংসনীয় সুনাম।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব