১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা


সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ১১৯ শিশুকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুশ্রমমুক্ত উপজেলার ঘোষণা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, যখন দেখি কোনো শিশু ইজিবাইক বা ভ্যান চালাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। শিশুর প্রকৃত ঠিকানা কর্মক্ষেত্র নয়, বিদ্যালয়। শিশুশ্রম তাদের স্বাভাবিক বিকাশকে থামিয়ে দেয়। তাই ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ নয়; নতুন কোনো শিশু যেন শ্রমে না জড়ায় এবং যাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে তারা যেন পড়ালেখায় টিকে থাকে, সে বিষয়ে সবাইকে নজরদারি করতে হবে।
আয়োজকরা জানান, উপজেলার শিশুশ্রমে জড়িত ৮৭ শিশুর মধ্যে ৭৯ জন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া ৪০ জনকে পুনরায় স্কুলে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশু ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন সহায়তা ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোলায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সুশীলনের উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিং এবং শিশুশ্রম থেকে মুক্ত হওয়া শিশু আল আমিন হোসেন, শাহিনুর রহমান ও আয়শা খাতুন।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, অভিভাবক, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন


