বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ ফেব্রুয়ারী হবে ন্যায় ও ইনসাফের পক্ষের লড়াই : ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম মন্তব্য করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী হবে ন্যায় ও ইনসাফের পক্ষের লড়াই। মুক্তিকামী ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে ভারতের আধিপত্যের বিরুদ্ধে অংশ নেবে।

শনিবার সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা-২ আসনের সখিপুর সরকারি কেবিএ কলেজ মাঠে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি সাতক্ষীরা-৩ ও ৪ সাংসদীয় আসনের নির্বাচনী সভায় বক্তব্য দেন।

পরে সাতক্ষীরা-১ আসনের নির্বাচনী সভায় আংশ নেন।

বক্তব্যে তিনি আরো বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।

তিনি বলেন, ‘হ্যাঁ’ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে—তারা কিভাবে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কিন্তু জামায়াতে ইসলামী জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকো নিরাপত্তার হাত বাড়িয়েছে, আগামীতে জামায়াত সরকার গঠন করলে আমার মায়েরা বোনেরা নিরাপদে চলতে পারবে, দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ।

এদিকে সাতক্ষীরা-২ আসনের নির্বাচনী সভা চলাকালে মাগরিবের আজান দিলে সভাস্থলে নামে অংশ নেন নেতাকর্মীরা।

সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, এবি পাটির্ জেলা সভাপতি জিএম সালাউদ্দীন শাকিল, জাগপা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী এনসিপি জেলা সভাপতি কামরুজ্জামান বুলু, ছাত্রশিবিরের জেলা সভাপতি জুবায়ের আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যাল’র এজিএস মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী