শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

বরাদ্দ কমিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মঙ্গলবার (১২ মার্চ) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন পেয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জমান সরকার উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, ড. কাউসার আহমেদ প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া যেসব প্রকল্প অল্প বরাদ্দ শেষ করা যাবে, সেগুলোকে বরাদ্দ নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মনিটরিং বাড়াতে মন্ত্রী ও সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে কোনো কোনো মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এবং যারা খরচ করতে পারেনি তাদেরও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান বলেন, প্রকল্পের বাঁধা দূর করতে অনেক আলোচনা হয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে রূপরেখা দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার বলেন, সীমান্ত এলাকায় বাস্তবায়নাধীন দুটি প্রকল্প ছাড়া বাকি প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সব মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অঙ্গীকার করেছেন। আমরা যে লক্ষ্য নিয়েছি, সেগুলো শেষ হবে বলে আশা করছে।
ব্রিফিংয়ে জানানো হয়, মূল এডিপি থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে আরএডিপির আকার হয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৫ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া বৈদেশিক সহায়তা থেকে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বা ৩৪ দশমিক ০৮ শতাংশ। যে পরিমণ অর্থ বাদ যাচ্ছে তার মধ্যে সরকারি তহবিলের সাড়ে ৭ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বাদ যাচ্ছে।

৫৮ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সংশোধিত এডিপিতে সরকারি তহবিলের ক্ষেত্রে ৩৬টির বরাদ্দ কমেছে। দুটির বরাদ্দ অপরিবর্তিত আছে এবং ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে। এদিকে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে, বরাদ্দের ক্রম অনুসারে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়। এসবের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে মোট সংশোধিত এডিপির ৬৬ দশমিক ৪৮ শতাংশ।

এনইসি সভা সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে ১ হাজার ৫৮০টি। এর মধ্যে বিনিয়োগ ১ হাজার ৩৩৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা ১১৫টি এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৯২টি প্রকল্প। তবে মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা আছে ১ হাজার ৩৪০টি। ফলে তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে ২৪২টি প্রকল্প।

সূত্র জানায়, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে যে মোট বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে ১৫টি সেক্টরের আওতায় প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ কোটি টাকা। এ ছাড়া ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ হচ্ছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতের থাকছে ১৮ হাজার ৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এসব মিলে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। পাশাপাশি এ হিসাবের বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। তবে এসব কিছু মিলিয়ে হিসাব করলে মোট সংশোধিত এডিপির আকার হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৯ কোটি ৭০২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তার ৮৪ হাজার ৬৮৯ কোটি ৪৮ লাখ টাকা।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে মূল এডিপির তুলনায় প্রকল্প সমাপ্তর লক্ষ্য কমেছে। এক্ষেত্রে এডিপিতে ৩৪৬টি শেষ করার কথা ছিল। এর মধ্যে বিনিয়য়োগ ২৮৭, সম্ভাব্যতা সমীক্ষা ১৭টি, কারিগরি সহায়তা ৩২টি এবং নিজস্ব অর্থায়নের ১০টি প্রকল্প। কিন্তু সংশোধিত এডিপিতে শেষ করার প্রকল্পের লক্ষ্য ধরা হচ্ছে ৩৩২টি। এর মধ্যে বিনিয়োগ ২৭১টি, সম্ভাব্যতা সমীক্ষা ১৯টি, কারিগরি সহায়তা ২৯ এবং স্ব অর্থায়নের ১৩টি প্রকল্প রয়েছে। ফলে তুলনামূলক এ ক্ষেত্রে প্রকল্প কমছে ১৪টি প্রকল্প। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) ৭৬টি প্রকল্পের তালিকা যুক্ত হচ্ছে সংশোধিত এডিপিতে। মূল এডিপিতে এ সংখ্যা ছিল ৭৯টি। ফলে কমছে ৩টি প্রকল্প। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প থাকছে ৩১২টি। সংশোধিত এডিপিতে নতুন অননুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে ৭৫৭টি, বৈদেশিক সহায়তার সুবিধার্থে অননুমোদিত প্রকল্প ২৩২টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্প থাকছে ৪০টি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…