বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৬ বিশ্বকাপ : আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত যাদের

আর মাত্র পাঁচ মাস পর ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও হট ফেবারিটদের কাতারে রাখা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপা-খরা ঘোচায় আলবিসেলেস্তেরা। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার আরও ক্ষুরধার হয়ে নামতে চান কোচ লিওনেল স্কালোনি।

গত আসরে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় অ্যানহেল দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিলেও শিরোপা জেতা বেশির ভাগ তারকাকেই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপেও পাচ্ছে আলবিসেলেস্তেরা। এর মধ্যেই আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াড কেমন হতে পারে, তা কিছুটা পরিষ্কার হয়ে গেছে।

আর্জেন্টিনার অতিপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল পারফরম্যান্স ও কোচ লিওনেল স্ক্যালোনির কৌশল বিবেচনায় নিয়ে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন। ইনজুরি, ফর্মের ওঠানামা, কিংবা নতুন তরুণদের উত্থানে এই তালিকায় বদল আসতেই পারে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য ২৬ জনের একটি প্রাথমিক খসড়া তালিকা তৈরি করেছেন তিনি।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে-তে। দলটি আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারেহেড স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রের আর্লিংটন সিটির এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে নিশ্চিত যে ২০ জন

গোলরক্ষক

এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার

নাহুয়েল মলিনা, গনসালো মোন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার

রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, গুইলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড

লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা।

বিশ্বকাপের পথে আছেন ২১ থেকে ২৬ নম্বর

ওয়াল্টার বেনিতেস, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি, মার্কোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এজেকিয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়নো, হোসে মানুয়েল লোপেস।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর