বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার সেই রিকশাচালকের জামিন

১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল হাতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সেই রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন। পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। তাকে সেখান থেকে আটক করে পুলিশ।

এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আজিজুরকে আদালতে তোলে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান। পরে আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার ওই মামলাটি করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। ভুক্তভোগী পিঠে গুলিবিদ্ধ হলে পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
শনিবার আজিজুরের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর একদিন পরই আদালতে তার জামিন মঞ্জুর হলো।

১৫ আগস্ট ৩২ নম্বরে হয়রানির শিকার হওয়ার পর রিকশাচালক আজিজুর বলেন, ‘আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি