বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭০ লাখ টাকার সোনা বিমানবন্দরের ময়লার ঝুড়িতে!

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে ৮১৬ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণের বাজারমূল্য ৭০ লাখ টাকা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোনার বারগুলো ওয়াশরুমের ভেতরে থাকা ময়লার ঝুড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকায়িত ছিল। ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০-এ করে বিমানবন্দরে কোনো যাত্রী এনে থাকতে পারে। প্রতিটি বারের ওজন ১০ ভরি দুই গ্রাম। প্রতিটির মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে সাতটি সোনার বার উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব সোনার ওজন ৮১৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল