শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন হয়েছে: মঈন খান

ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

কারাগারে মৃত্যুবরণ করা বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সাথে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুুপুরে সাক্ষাৎ করেন মঈন খান। পরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ছিল ডামি। এটি বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে একদলীয় শাসন ও বাকশাল কায়েম হয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সরকার দেশে অলিখিত একনায়কতন্ত্র কায়েম করেছে।

এ সময়, সবাইকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ও জানান ড. মঈন খান।

তিনি অভিযোগ করেন, পাকিস্তান আমলের ২২ পরিবারের মতো, দেশে ২২০টি লুটেরা পরিবার সৃষ্টি হয়েছে। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…