বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অচিরেই বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের চেঁচামেচি, বাড়িতে আগুন

সম্প্রতি ফেইজবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এর ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে। সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে। তবে কি আসলেই সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ মারা গেলেন!

ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে “মলম বিক্রেতা” কিংবা “জোকার”-এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল। কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে।

সম্প্রতি বাংলাদেশ নিয়েও একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ।সর্বশেষ বাংলাদেশের চট্রগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

যাই হোক এবার আসা যাক আসল ঘটনায়। কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিন্দিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ূখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে।

রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত তিনটার দিকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ূখকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পরবর্তীতে ময়ূখ এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায় এরপরের ঘটনা তার মনে নেই। সোহম এবং ময়ূখ সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন। দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন।

এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বার বার রিপোর্ট করে ফেসবুকের দৃষ্টি আকর্ষন করে। এবার সত্যি সত্যি মারা গেলেন ময়ূখ রঞ্জন ঘোষ। ২৫ ডিসেম্বর ২০২৪ ময়ূখের ফেসবুক আইডি এখনো রিমেম্বারিং দেখায়। যেটাকে নেটিজেনরা বলছেন নেট দুনিয়ায় মৃত্যু হলো ময়ূখের।

রিমেম্বারিং এর পাশাপাশি সম্প্রতি ময়ূখের আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে ময়ূখের দূর্ঘটনার ছবি শেয়ার করে বলা হয় আর চেঁচাতে পারবেন না ময়ূখ।

এদিকে কলকাতায় বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে বর্ডারবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ