বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজির বিরুদ্ধে সারজিসের হুঙ্কার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ থেকে বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের নজর ধীরে ধীরে প্রতিটি সিস্টেমের দিকে যাবে। যেখানেই আমরা অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখব তা উপড়ে ফেলব।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এত বড় অভ্যুত্থানের পর, এত রক্তের পর যদি টাকা আর সুপারিশের খেলা চলতে থাকে তাহলে দুইটি জিনিস হতে পারে। এক, হয় আমরা এটা হতে দেব না, না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজনে আরও রক্ত দেব।

সারজিস আলম বলেন, অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না। এ ক্ষেত্রে স্পষ্ট কথা বলি, কোনো যৌক্তিক কাজে যেকোনো অফিসে যাবেন, যদি টাকা ছাড়া কাজ না হয় তাহলে স্পষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন। অফিসের ওই লোক এরপর কীভাবে ওই চেয়ারে বসে থাকে তা আমরা দেখব।

তিনি আরও বলেন, জনগণ হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে। আমরা যদি ২০০, ৫০০, ৫ হাজার টাকার বিনিময়ে যোগ্য লোককে ভোট না দিয়ে অযোগ্য লোককে দিই তাহলে আগামী ৫ বছর তিনি জুলুম করবেন।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা, তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান