বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ ‘থু ‍থু’ দেবে: স্পিকার

জুলাই জাদুঘর যতদিন থাকবে এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে ‘থু ‍থু’ দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, ‘ জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে জুলাই জাদুঘরে। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। জনগণ এখানে এসে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে।’

স্পিকার আরও বলেন, ‘এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করেনা। গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।’

জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট থেকে মুক্তের প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।’
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ১ তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।’

জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মোহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত