বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্র মামলায় সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অভিযোগপত্র দাখিল

অস্ত্র ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টো অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আমলী আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে বুধবার দুপুরে অভিযোগপত্র দু’টো দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম।

সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও অবৈধ রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের আর্মস এ্যাক্টস এর ১৯-এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় শুধুমাত্র সাহেদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি দু’জনকে মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর উপর নির্মিত ব্রেইলী ব্রীজ এর নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও ২৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলা (৫নং) করেন। মামলায় সাহেদ করিমসহ তিনজনকে আসামী করা হয়। পরে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিববিস্তারিত পড়ুন

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ারবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি