শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে প্রশিক্ষণ শুরুর আগে ক্রিকেটারদের ‘৫ বার’ করোনা টেস্ট

বিসিসিআই’র পাঠানো প্রস্তুতির খসড়া অনুসারে সংযুক্ত আরব আমিরাতে প্রশিক্ষণ শুরুর আগে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কমপক্ষে পাঁচ বার কোভিড-১৯ টেস্ট দিতে হবে।

শুধু তাই নয়, তাদের সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। এছাড়াও আইপিএল চলাকালীন প্রতি পাঁচ দিন অন্তর এই পরীক্ষা করা হবে।

বিসিসিআই’র এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

সকল ভারতীয় খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ভারতে নিজ নিজ দলগুলির সঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডে যোগ দেওয়ার এক সপ্তাহ আগে ২৪ ঘন্টা আলাদা করে দু’টি কোভিড-১৯ অর্থাৎ আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। যদি কোনও ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। ১৪ দিনপর তাঁকে ২৪ ঘন্টার ব্যবধানে দু’বার কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবে সেই ব্যক্তি আইপিএলে যোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠতে পারবেন।

আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চলবে ১০ নভেম্বর পর্য। আমিরাতে পৌঁছনোর পরেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ সব কর্মীদের বায়ো বাবলের এর মধ্যে প্রবেশ করতে হবে। তবে তার আগে প্রত্যেকের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট তিনবার নেগেটিভ আসতে হবে। এই প্রোটোকলটিতে দলগুলির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে তবে, খেলোয়াড় এবং দলের কর্মকর্তাদের সুরক্ষায় কোনও আপস করা হবে না।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছনোর প্রথম সপ্তাহে খেলোয়াড় এবং দলের কর্মকর্তাদের হোটেলে একে অপরের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। তারা তিনবার নেগেটিভ আসার পর তা করতে পারে। এরপরে তারা টুর্নামেন্টের বায়ো বাবলে প্রবেশের জন্য ছাড় পাবে এবং প্রশিক্ষণ শুরুর অনুমতি মিলবে।

কিন্তু যে সব বিদেশী ক্রিকেটার সরাসরি আমিরাতে পৌঁছবেন, তাদের কী হবে? এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা জানান, সকল বিদেশী খেলোয়াড় এবং সহায়তা কর্মীদেরও আমিরাতের বিমান ধরার আগে দু’টি কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষাগুলি নেতিবাচক হলেই বিমানে উড়তে পারবে৷ যদি না হয় তবে একইভাবে তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে হবে। পরে দু’টি নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পর আমিরাতের ফ্লাইট ধরতে সক্ষম হবে।
সূত্র: বিডি-প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা