শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী কয়েক মাসে একাধিক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী কয়েক মাসে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন। এছাড়া পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে এরই মধ্যে বাংলাদেশকে পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে লাফেভের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত। তিনি জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের স্মৃতিচারণ করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি চিঠিও তিনি ড. ইউনূসের কাছে হস্তান্তর করেন।

তাদের আলোচনায় বিচার বিভাগ সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাস দমন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে চুরি করা বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার, আমলাতন্ত্রে সংস্কার এবং শ্রম ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পায়।

লাফেভ জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশকে পরামর্শ এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। তিনি বলেন, চুরি করা অর্থ ফিরিয়ে আনা কঠিন, তবে সম্ভব।

এসময় ড. ইউনূস প্রতিশ্রুতি দেন, তার সরকার শ্রম খাতে বিস্তৃত সংস্কার কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ।

সাক্ষাৎ শেষে লাফেভ জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী কয়েক মাসে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান