বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কিনতে পারবেন না— বলে চ্যালেঞ্জ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ চ্যালেঞ্জ দেন তিনি।

এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য দেওয়া হয়েছে— আমাকে ১০ কোটি টাকা দিয়ে কোনো এক প্রার্থী কিনে নিয়েছেন। এ নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছেন। আমি স্পষ্ট বলতে চাই— ১০ কোটি নয়, এক টাকা আমাকে কেউ ঘুষ দিয়েছেন এমন প্রমাণ দিতে পারলে যে কোনো শাস্তি আমি মেনে নেব।

তিনি বলেন, ১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবেন না এটা বিশ্বাস রাখতে পারেন।

তিনি বলেন, এক প্রার্থীর মনোনয়ন বাতিলের পর এ ধরনের কথাবার্তা হচ্ছে। আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে— কী কী কারণে দ্বৈত নাগরিকরা প্রার্থী হতে পারবেন না। দ্বৈত নাগরিক তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে এমএ মালিক সাহেব পরদিন তার সলিসিটর ফার্মের মাধ্যম থেকে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার প্রমাণপত্র জমা দিয়েছেন। কিন্তু এশতেহাম হক কোনো প্রমাণপত্র জমা দেননি। তাই তারটা বাতিল হয়েছে। এখানে পক্ষপাতিত্বের কোনো আবকাশ নেই। তবুও আপিল করার সুযোগ রয়েছে। আপিল করলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, এ ছাড়া জমা দেওয়া দ্বৈত নাগরিকত্ব সারেন্ডারের কাগজপত্র যাচাই করা হবে। যদি প্রার্থী নির্বাচিত হয়েও যান আর যুক্তরাজ্যের হোম অফিস থেকে আমরা সত্যতা না পাই। তাহলে তার এমপি পদও চলে যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক