আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস


দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সংসদের কার্যক্রমে নিয়মিত অংশ নিতে না পারার কথাও তুলে ধরেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘সংসদের আমার সকল দীর্ঘদিনের রাজনীতি সহকর্মী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন, আমি প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন আছি। আমার নির্বাচনের পর পর কোনো এক মিটিংয়ে আমার গুরুত্বর স্ট্রোক আক্রান্ত হই। তারপর থেকে আমি বিদেশে চিকিৎসাধীন ছিলাম। ছিলাম বললে, ভুল হবে; এখনো আছি।’
অসুস্থতার সময় তার খোঁজখবর নেওয়া এবং সুস্থতার জন্য দোয়া করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সহকর্মী সংসদ সদস্য ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
‘নেহায়েতেই আবেগ-ভালোবাসা’ থেকে ফিরেছেন জানিয়ে ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই।’
তিনি বলেন, ‘আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের গর্বের মুহূর্ত আর কি হতে পারে!’
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন—তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা ও আন্তরিক কথা আমি কোনদিন ভুলবো না।’
মির্জা আব্বাস বলেন, ‘‘আজ মহান সংসদে ফিরে এসে আমার মনে হচ্ছে রাজনীতি শুধু মতপার্থক্যের মধ্যে নয়, রাজনীতি মানুষের জন্য; সংসদ বিতর্কের জন্য নয়। এটি মানুষের আশাঙ্কার আকাঙ্ক্ষার প্রতিফলন।’
নিজের নির্বাচনী এলাকার মানুষ এবং দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি। তিনি যেন আমাকে সুস্থতা ও শক্তি দেন; যাতে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অবশিষ্ট সময় বাকি আর সময়টুকু আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।
২০০৬ সালের পর আবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে নিজের রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু এই কথা বলতে চাই, আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’
বক্তব্যের শেষে দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি বলেন, বেঁচে থাকা সময়টুকুতে যেন দেশ ও জাতির জন্য কিছু করতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করছেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এর আগে সোমবার (৩ নভেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজও শুরু করেন।
এরপর তিনি বিকাল তিনটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন অধিবেশনে অংশ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে মির্জা আব্বাস সংসদে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিকবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন


