বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমি যতবার মা হবো, সৃজিত ততবার বাবা’- কেন এ কথা স্বস্তিকার

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার প্রকাশ্যে এসেছে। টিজারের শুরুতেই দেখা গেছে দেবকে। সাদামাটা চেহারায় শিষ্টাচার পালনের বার্তা দিতে দেখা যায় অভিনেতাকে। তিনি বলছেন—পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না, কেউ চেনে না, তবে এবার চিনবে।

টেক্কায় আছেন ঝাঁজালো এসিপি অফিসারের চরিত্রে রুক্মিনী মৈত্র। অন্যদিকে টিজারে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তিনি আছেন মায়ের চরিত্রে। স্বস্তিকা মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করেন না এমন একটি চরিত্রে অভিনয় করেছেন। দুই সাংবাদিকের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও সৃজা দত্তকেও।

টিজার প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সংবাদ সম্মেলনে নিজেদের পুরোনো প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী। তিনি বলেন, এই ছবিতে আরও একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই— এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না।

স্বস্তিকা বলেন, কিন্তু সৃজিতের ছবি বলে কথা— আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব— আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।

স্বস্তিকা বলেন, এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন, প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এ ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছে। আশা করি দর্শকদের পছন্দ হবে।

অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ এবং পরিচালক হিসেবে কতটা বদলেছেন— এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ্য দেখলাম নিজেই ক্যামেরা চালাচ্ছে। তার মানে টেকনিক্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগের মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার।

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় ‘টেক্কা’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৮ অক্টোবর।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরেবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও