রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মুজিব শতবর্ষের গৃহনির্মানে জমি ক্রয়ের স্থান পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রতাপনগরে মুজিব শতবর্ষের গৃহ নির্মাণের জন্য জমি ক্রয়ে লক্ষ্যে স্থান পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান এ পরিদর্শন করেন।
প্রতাপনগর ইউনিয়নের গড়–ই মহল খালের উত্তর অংশে প্রায় ১০ বিঘা জমি সরকারি অর্থায়নে ক্রয় করে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া পরিকল্পনা মাথায় নিয়ে জমি খোজা হচ্ছে। এ জন্য সম্ভাব্য জমি দেখতে আসেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভ‚মি) শাহিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী প্রমুখ তার সাথে ছিলেন। পরিদর্শনকালে জমি অবস্থা দেখভাল, জমির বিভিন্ন দিক সম্পর্কে খোজখবর নেওয়া ও জমি মালিক আবদার আলির সাথে মতবিনিময় করা হয়।

বুধহাটায় সবজির পুষ্টি বাগান পরিদর্শন

আশাশুনি উপজেলার বুধহাটায় সবজির পুষ্টি বাগানে সাইন বোর্ড স্থাপন ও পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনাবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙ্গিনায় সবজির পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় খরিপ-১/২০২১-২২ মৌসুমে বুধহাটা বøকের নওয়াপাড়া গ্রামে অমেলা সানা, অর্পনা বাছাড়, শম্ভু সরদার, সাধন হালদার, গোপাল কৃষ্ণ সানা সবজি চাষ করেছেন। তাদের সবজির পুষ্টি বাগানে সাইনবোর্ড স্থাপন, পরিচর্যা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া গত মৌসুমে বাস্তবায়িত বুধহাটা গ্রামের আনারুল ইসলাম, নজরুল ইসলাম এবং শ্বেতপুর গ্রামের আশুতোষ কুমার ঘোষ ও স্বপ্না খাতুনের সবজির পুষ্টি বাগান পরিদর্শন করে চলমান মৌসুমে বেডে বীজ বপন ও পরিচর্য়া বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এবং একই প্রকল্পের বুধহাটা গ্রামের রেজাউল করিম এর ছায়াযুক্ত স্থানে হলুদ প্রদর্শণী পরিদর্শন এবং শ্বেতপুর গ্রামের আঃ আলিমের স্যাঁতসেতে স্থানে মুখী কচু প্রদর্শণী পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন