শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় পিকনিকের টাকা উত্তোলন নিয়ে মারপিটে আহত ৩

সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা মটরসাইকেল চালক সমিতির পিকনিকের টাকা উত্তোলনকে কেন্দ্র করে মারপিটে সমিতির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৩ জন আহত হয়েছেন।
আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বুধহাটা বাজারে।

সমিতির সাধারণ সম্পাদক বুধহাটা গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে তোবারেক হোসেন জানান- আগামী শনিবার সমিতির সদস্যদের পিকনিকের দিন ধার্য্য করা হয়েছে। সেই মোতাবেক আমরা সদস্যের কাছ থেকে টাকা তুলছিলাম। বুধহাটা করিম মার্কেটের সামনে মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে টাকা উত্তোলেনের সময় সমিতির সদস্য নওয়াপাড়া গ্রামের ইমদাদুল সরদারের ছেলে শরবত ব্যবসায়ী শামীম সেখানে এসে সমিতির উদ্দেশ্যে বাজে কথা বলা শুরু করে। বিষয়টি সমিতির সাংগঠনিক সম্পাদক বুধহাটা গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে আসাদুল ইসলামকে জানালে এ নিয়ে আছাফুর মার্কেটে তার সাথে কথা কাটাকাটির পর আমরা যে যার মত চলে যাই। এর কিছুক্ষণ পর শামীম তার বাবাকে নিয়ে মোটরসাইকেল যোগে এসে আছাফুর মার্কেটে আমাদের পেয়েই লেবু চাপ্তি দিয়ে উপুর্যপুরি পিটিয়ে রক্তাত্ব জখম করে। পার্শ্ববর্তী লোকজন এসে আমাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের আঘাতে আমার মাথায় ৮টি সেলাই ও আছাপুরের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।

এ ব্যপারে শামীম হোসেন জানান- সমিতির বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আছাফুর আমাকে প্রথমে মারপিট করে। পরে আমরা মেরেছি। এরপর সমিতির লোকজন এসে আমাদেরও বেধড়ক মারপিট করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

একই রকম সংবাদ সমূহ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা