শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কুল্যায় অচেতন করে সর্বস লুট করলো সঙ্গবদ্ধ চোর চক্র

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় বসত বাড়িতে চেতনানাশক স্প্রে বা ঔষধ দ্বারা সকলকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ অক্টোবর)  দিবাগত রাতে কুল্যা গ্রামের সাধুপাড়ার কিনু কর্মকারের ছেলে গৌর কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। চেতনা নাশক ঔষধের প্রভাবে অচেতন অবস্থায় গৌর কর্মকার, স্ত্রী বিথীকা কর্মকার ও ছেলে কৌশিক কর্মকারকে রবিবারের সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌর কর্মকারের ছোট ভাই গোবিন্দ কর্মকার জানান, তার দাদা গৌর কর্মকার, বৌদি বিথীকা কর্মকার সাতক্ষীরার একটি অনুষ্ঠান থেকে শনিবার রাতে বাড়ীতে ফিরে ছোট ছেলে কৌশিক কর্মকার নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোর চক্র চেতনা নাশক ঔষধ বা স্প্রে দ্বারা তাদের সকলকে অচেতন করে ফেলে।

গৌর কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার জানান, চুরি সংগঠিত কালে একটি টাচ মোবাইল ফোন, আনুমানিক নগদ দুই লক্ষাধিক টাকা ও তার মায়ের জন্য তৈরি করা কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে সঙ্গবদ্ধ চোর চক্র। তবে তার বাবা গৌর কর্মকার সুস্থ না হলে, সঠিক তথ্য জানা যাবে না বলে জানান তিনি।

গোবিন্দ কর্মকার আরও জানান, রবিবার সকালে তার দাদার পরিবারের কারও কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির ভিতরে গেলে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। এ সময় অচেতন অবস্থায় গৌর কর্মকার, স্ত্রী বিথীকা কর্মকার ও ছোট ছেলে কৌশিক কর্মকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নয়ন চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আঃ মজিদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অচেতনদের উন্নত চিকিৎসা প্রদান সহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু