শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক নির্বাচনে রাজ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কল্পে অভিভাবক সদস্য নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী গাওছুল হোসেন রাজের প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম।

দু’প্যানেলে ৪ টি পদের বিপরীতে নির্বাচনে স্কুলের আলহাজ গাওছুল হোসেন রাজ এর প্যানেলে আমিরুল ইসলাম (পাখা) ১২৫ ভোট, আছাদুল হক গাজী (মোরগ) ১২৪ ভোট, মহসিন আলী (কলস) ১১৭ ভোট ও সাইদুর রহমান সাদুল্লাহ (চেয়ার) ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সাবেক সভাপতি নজরুল ইসলাম প্যানেলে আকবর আলী গাজী ৭৮ ভোট, আবু তালেব ৬৮ ভোট, ফেরদাউস সরদার ৬৫ ভোট ও শফিকুল ইসলাম ৬৩ ভোট পেয়েছেন।

এর আগে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩টি শিক্ষক প্রতিনিধি, ২ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা ১টি পদের বিপরীতে সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, আছাদুল হক ও জেবুন্নেছা জেবা এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১টি পদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র আছিয়া বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। উল্লেখ্য, নির্বাচনে মোট ২১১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৯৫ জন। তম্মধ্যে ৫ টি ভোট বাতিল ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়েবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী