শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ইছাপুরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের আমানবাজার শান্তি কলোনি স্কুল শাখা ও আতুরার ডিপু জাঙ্গাল পাড়া শাখা মিলে সর্বমোট ২৩০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র প্রদান করা হয়।

অত্র সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও মোঃ শরীফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব দেবাশীষ নাথ দেব। প্রধান বক্তা ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের জয়েন্ট ট্রেজারার লায়ন সিরাজুল ইসলাম। উদ্বোধক ছিলেন মানবিক ডাক্তার মার্ক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মনির আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সংগঠক দোলন বৈষ্ণব, মাকসুদুর রহমান রিদয় এবং সাজেদুল ইসলাম সুমন, বেঙ্গল লাইফের জিএম মো: রাসেল, শিশুবন্ধু মোহাম্মদ আলী ও প্রিন্স ফজলু। এতে আরো উপস্থিত ছিলেন ইচ্ছার সিনিয়র সহ-সভাপতি কাজী মুহাম্মদ রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, দপ্তর ও কর্মসূচি সম্পাদক নিঝুম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনিকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদ মনির নিশান, মুক্তিযোদ্ধা সম্পাদক মো: রায়হান হোসেন, মো: পারভেজ, মো: জিনালি, আজমিরা, তারেক, সাদিয়া, রায়হানা বৃষ্টি, শওকত রায়হান, বাধন, জাহেদুল ইসলাম রিমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ নাথ দেবু বলেন অত্র সামাজিক ও মানবাধিকার সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মানবিক কাজে পূর্ব থেকে যে সকল কার্যক্রম সম্পন্ন হয়ে এসেছে উক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করেন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান