বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রুপি

মার্কিন ডলারের বিপরীতে দরপতনের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় রুপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রতি ডলারের বিপরীতে ৮৪ দশমিক ৮৫ রুপিতে লেনদেন হয়েছে ভারতের মুদ্রা, যা গত সপ্তাহের সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৫৭৫ রুপিরও কম।

একইসঙ্গে, ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালহোত্রা আগামী ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য আরবিআই গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মালহোত্রার নিয়োগ মুদ্রানীতিতে ‘ডোভিশ’ মনোভাব আনতে পারে। শক্তিকান্ত দাস এবং আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রা এর আগে মুদ্রানীতিতে ‘হকিশ’ অবস্থান ধরে রেখেছিলেন। জানুয়ারিতে পাত্রার মেয়াদ শেষ হলে নতুন সদস্য নিয়োগ করা হবে।

রুপির মান নিয়ে উদ্বেগ
ট্রেডাররা জানিয়েছেন, রুপির পতন রোধে এরই মধ্যে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে ৬ ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা।

বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন, আরবিআই যদি প্রবৃদ্ধি-কেন্দ্রিক নীতি গ্রহণ করে, তবে সুদের হার কমে যেতে পারে। এতে মুদ্রার মান আরও কমবে।

তিনি পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের মার্চের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ৮৬-তে নেমে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী