বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসিকে শর্ত পূরণের নথি দিল এনসিপিসহ ৪৩ দল

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে শর্তপূরণের সময় শেষ হয়েছে রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে ৪৩টি দল চূড়ান্তভাবে তাদের নথিপত্র জমা দিয়েছে। এর আগে প্রথম ধাপে আরও ৩৭টি দল নথি জমা দিয়েছিল। দুই ধাপে মোট আবেদনদাতা দাঁড়িয়েছে ৮০-এ।

ইসি সূত্রে জানা গেছে, জুনের শেষ পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। কিন্তু প্রাথমিক যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলকে ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে আজ।

নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন।

এছাড়া, আগের নির্বাচনে কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে বা পাঁচ শতাংশ বৈধ ভোট পেলে তা-ও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নথিপত্র জমা দেওয়ার পর ইসি দলগুলোর আবেদন যাচাই-বাছাই ও মাঠ তদন্ত করবে। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন তালিকা প্রকাশ করবে। নিবন্ধন না থাকলে কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপবিস্তারিত পড়ুন

  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস