বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদে ট্রাক-পিকআপে যাত্রী পরিবহন বন্ধ: হাইওয়ে পুলিশপ্রধান

ঈদযাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেছেন, ঈদযাত্রায় কেউ পণ্যবাহী যানবাহনে কিংবা অন্য কোনো যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপে উঠতে পারবেন না। আমরা কোনোভাবেই এবার অনিরাপদ ঈদযাত্রা সহ্য করবো না। আমরা এবার হাইওয়ে পুলিশ সড়কে কঠোর থাকবো। যারা অনিরাপদ যানবাহনে যাত্রী উঠাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়ক/সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। হাইওয়ে পুলিশের উদ্যোগে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান বলেন, মালিক-শ্রমিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা সবাই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করবেন বলে দায়িত্ব নেবেন বলেছেন।

আমার বিশেষ অনুরোধ আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটি পালন করুন। কোনো ধরনের ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কর-ঝক্কর যানবাহন বা বাস সড়কে যেন না চলাচল করে। আমরা কঠোর থাকবো। ফিটনেস না থাকলে আইনগত ব্যবস্থা নেবো।

শাহবাবুউদ্দিন আরও বলেন, পাশাপাশি ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কর-ঝক্কর যানবাহন বা বাসে যাতে কোনো যাত্রী না উঠেন সে আহ্বান রেখে পুলিশের এ অতিরিক্ত আইজিপি বলেন, আমাদের জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশসহ সবাই মিলে এ ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। আমাদের এবারের সুস্পষ্ট বক্তব্য কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন এবার চলবে না।

অনিরাপদ যাত্রার কারণে আনন্দের ঈদ নিমিষেই বিষাদে রুপ নিতে পারে। সেটি সবাইকে ভালভাবেই এবার প্রচার-প্রচারণায় তুলে ধরা হবে।

এবারের ঈদ যাত্রায় সকল ধরণের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পরিবহন মালিক শ্রমিক পক্ষ টার্মিনালে থাকবে, থাকবে মোবাইল কোর্ট। আশা করছি এবার অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই করতে দেয়া হবে না।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, চলমান রমজান, আসন্ন ঈদে এবার সড়ক মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কোনো সদস্য অনিয়ম কোনো ব্যত্যয় করবে না। প্রযুক্তিগত সহায়তাসহ নানান ধরনের পদক্ষেপের মাধ্যমে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে আমরা প্রস্তুত করেছি। এরপরও যদি কোনো সদস্য ব্যত্যয় ঘটান, অনিয়ম করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, থ্রি-হুইলার মহাসড়কের একটা বড় সমস্যা। যানজট ও দুর্ঘটনার বড় কারণ। উচ্চ আদালত কর্তৃক এসব নছিমন, করিমন, ভটভটি মহাসড়কে চলাচল নিষিদ্ধ। অনেক ধরনের চেষ্টা সত্ত্বেও আমরা মহাসড়ক থেকে এসব প্রত্যাশিত মাত্রায় কমাতে পারিনি। এরমধ্যে যদি এসব ঈদযাত্রায় মহাসড়কে নামে তবে তা হবে ঝুঁকির। এজন্য প্রত্যেক জেলার পুলিশ সুপার ও পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্ব নিতে হবে।

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, চেয়ারম্যান/জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি/সাধারণ সম্পাদক/সহ-সভাপতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান/জেনারেল সেক্রেটারি, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সভাপতি/সাধারণ সম্পাদক/সহ-সভাপতি, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, বাস মালিক সমিতিসহ হাইওয়ে সংশ্লিষ্ট সব অংশীজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…