বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে। গ্রেপ্তার পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)।
তিনি মার্কিন বেসরকারি বিমানসংস্থা ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন।

ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনোসেটার মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই ককপিটে থাকা রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষ দল।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে রুস্তমের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিল। অভিযোগটি করা হয় ২০২৫ সালের এপ্রিল মাসে এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোমল্যান্ড সিকিউরিটির অন্তত দশ গোয়েন্দা সদস্য ও স্থানীয় পুলিশ আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। উড়োজাহাজ অবতরণ করতেই তারা বিমানে প্রবেশ করেন এবং সরাসরি ককপিটে গিয়ে রুস্তমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যান।

ঘটনার আকস্মিকতায় বিমানের সহ-পাইলট হতবাক হয়ে পড়েন। এমনকি তাকেও অভিযানের বিষয়ে কিছু জানানো হয়নি, যাতে কোনোভাবে তথ্য আগেই রুস্তমের কাছে পৌঁছে না যায়।

রুস্তম ভাগওয়াগারের গ্রেপ্তারের পর ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই ঘটনায় মর্মাহত ও বিস্মিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় অপরাধ ও অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে।’

এ ঘটনায় বিমানবন্দরে থাকা যাত্রীরাও চরম বিস্ময়ের মধ্যে পড়েন। গ্রেপ্তারের সময় অনেক যাত্রী তখনও বিমানের ভেতরেই ছিলেন।

এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। তদন্ত এখনো চলছে এবং আদালতে পেশ করার পরই বিস্তারিত আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির