বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি: উত্তরণের বাস্তবায়নে ফেনী জেলার পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের মাঝে শর্তহীন টাকা ও হাইজিন কিটস প্রদানের জন্য উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত সোমবার (১১ আগষ্ট) অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা সিড’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response ২০২৫ প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের মাঝে শর্তহীন টাকা ও হাইজিন কিটস প্রদান কার্যক্রম পরিচালনার জন্য উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাণিসম্পদ অফিসার, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, সিনিয়র মৎস্য কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা এবং মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার মমতাজ বেগমসহ উত্তরণের প্রকল্প স্টাফবৃন্দ।

এ সময় উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী যেন সহযোগিতা পায় সেই বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা