শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপদেষ্টারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, তাদের নিয়ে জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকলে তাদের কাজের মাধ্যমেই তার প্রমাণ হবে।

বুধবার বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। যারা জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে আছেন, তাদের নিয়েই সরকার পরিচালিত হচ্ছে।’

‘আমাদের কাছে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল। যার বেশির ভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে।’ বলেন উপদেষ্টা।

কিন্তু কোনো উপদেষ্টা নিয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আমরা মনে করি, যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভুইয়া উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার