মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি: ইশরাক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, ‘এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।’ বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি বাসীর দাবি কেন জানি তাদের তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না।

আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে।’

ইশরাক ক্ষোভ জানিয়ে আরো বলেন, প্রথম দিন আন্দোলন শুরুর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এখান থেকে চলা যাওয়ার পরে থেকে কোনো ধরনের যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই যে শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। উপরন্তু পুরো সময়টাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি লড়াই শেষে জিতে আসার পরেও ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে।

কীভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে তিনি বলেছেন,‘বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টাও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। তিনি বারেবারে বলেছে, এখানে আইনি জটিলতা রয়েছে, সাব জুটিস ম্যাটার রয়েছে ও অন্যান্য কথা বলেছে। অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই মীমাংসা হয়ে গেছে।

তারপরেও যদি বলে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলব যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।’

প্রসঙ্গত, গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। মাঝে ঈদ ঘিরে ছুটির কদিন নগর ভবনে ইশরাক সমর্থকদের আন্দোলনে পাওয়া যায়নি। ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথম দিন রোববার ফের সেখানে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষবিস্তারিত পড়ুন

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবেবিস্তারিত পড়ুন

  • দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
  • রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক
  • মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির
  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
  • মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি