মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক ছবিতেই সব গুজবের জবাব দিলেন জয়

বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মাস ধরে নানা গুজব ছড়িয়েছে বিএনপিসহ তাদের সমর্থকরা। এ বিষয়ে তেমন কিছু না বলে মাত্র একটা ছবি দিয়েই সব গুজবের দাঁতভাঙা জবাব দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মায়ের জন্মদিনে উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ছবি প্রকাশ করেন সজীব ওয়াজেদ।

এই ছবিতে দেখা যায়, সজীব ওয়াজেদ জয় তার পরিবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত হয়েছেন তার গলফ ক্লাবে। ছবির ক্যাপশনে জয় লেখেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়িয়েছে কয়েক মাস ধরে ঘুরে বেড়িয়েছে ‘মা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না সজীব ওয়াজেদ জয়ের’, ‘যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছেন জয়’, ‘যুক্তরাষ্ট্র ছেড়ে ওমানে রাজনৈতিক আশ্রয়ে সজীব ওয়াজেদ‘, ‘সজীব ওয়াজেদের হাজার কোটি টাকা জব্দ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ’, ‘যুক্তরাষ্ট্র খুঁজছে সজীব ওয়াজেদ জয়কে’, ‘যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পালিয়েছেন জয়’- এমন অসংখ্য গুজব।

কোনো কারণ কিংবা প্রমাণ ছাড়াই ফেসবুক ও ইউটিউবে এ বিষয়ক অদ্ভুত সব ভিডিও ছড়িয়ে দেয়া হয়। ছবির মাধ্যমে এ সব গুজবের দাঁতভাঙা জবাব দেন জয়।

ছবির মাধ্যমে সজীব ওয়াজেদ জয় জানিয়ে দিলেন, পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রেই রয়েছেন। শুধু সমালোচনার জন্যই মিথ্যা বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছিল তার বিরুদ্ধে।

অন্যদিকে তাকে যুক্তরাষ্ট্রের পুলিশ বা ট্রেজারার বিভাগও খুঁজছে না। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো অভিযোগ নেই আর প্রেক্ষাপটে দেশটি থেকে বা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তাকে পালিয়ে থাকতে হবে।

এই ছবি পোস্টের মাত্র ৮ ঘণ্টা না পেরোতেই ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করছেন অনেকেই। সেই সঙ্গে অনেকেই নিজেদের কমেন্টে গুজব রটনাকারীদের সমালোচনা করছেন।

এক ব্যক্তি লেখেন, ‘এভাবে মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেয়া উচিত, না হলে যেভাবে তারা (গুজব রটনাকারীরা) শুরু করেছিল।’ এদিকে গুজবকারীদের সমালোচনা করে অনেকেই বলেছেন, সত্য সামনে আসবেই। এত সমালোচনা-গুজব সব ব্যর্থ সত্যের কাছে।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই পোস্টের কমেন্টে লেখেন, ‘এক ছবিতে বিএনপি গুজব সেলের কর্মীদের ঘুম হারাম। লাখ লাখ শেয়ার পানিতে গেল। শুভ জন্মদিন জননেত্রী।’

তার এমন কমেন্টের বিষয়ে জানতে চাইলে তন্ময় আহমেদ বলেন, মার্কিন ভিসা নীতি আরোপের ঘোষণার পর বিগত মাসগুলোতে নিয়মিত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইকে নিয়ে গুজব শুরু হয়। তার ভিসা বাতিল হয়ে গেছে, পালিয়ে যুক্তরাজ্যে চলে গেছেন। কতশত পোস্ট এবং আওয়ামী লীগের পেজ এবং বিভিন্ন মানুষকে ইনবক্স ও ম্যাসেজ করে এই প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়েছে তারা। তাদের সেই সব গুজবের উত্তর দিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র একটি ছবির মাধ্যমে। ছবিটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে একটি গলফ ক্লাবে তোলা। এখন এই বিএনপির গুজব সেলের কর্মীরা চাইলে ফ্যাক্ট চেকার দিয়ে ছবিটি যাচাই-বাছাইও করে নিতে পারে। কিন্তু তারা যে গত সপ্তাহেও বললো, সজীব ওয়াজেদ জয় পালিয়ে গেছে যুক্তরাষ্ট্র ছেড়ে, তা কিভাবে প্রমাণ করবে?

তন্ময় আহমেদের মতোই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছেন গুজব ও ভ্রান্ত তথ্য দিয়ে প্রকাশিত এ সব ভিডিও নিয়ে।
টানা ১৫ বছর সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থাকায় এ সময়ে তিনি অবস্থান করেন যুক্তরাষ্ট্রে। এ কারণে করোনার বিরতি বাদে গত দেড় দশক ধরে নিজের জন্মদিন ২৮ সেপ্টেম্বরে তাকে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রেই। এবারও প্রধানমন্ত্রী দিনটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
সৌজন্যে: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী