বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক বছরে ২৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সচিব ও সিনিয়র সচিব পদের ৯ জনসহ মোট ২৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গত এক বছরে (গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বছরে নিয়মিত ও ভূতাপেক্ষ মিলিয়ে এক হাজার ৫৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। নানা অনিয়মের অভিযোগে ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত এক বছরে অতিরিক্ত সচিব পদের ১৯ জন, গ্রেড-১ পদের একজন এবং সচিব-সিনিয়র সচিব পদের ৯ জনসহ সর্বমোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

এসময়ে উপসচিব পদে ১৪১ জন, যুগ্মসচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব-সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়াও, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদে চারজন, যুগ্মসচিব পদে ৭২ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন এবং সচিব পদে ১১৯ জনসহ সর্বমোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেয়া হয়েছে।

অন্যদিকে গত এক বছরে উপসচিব পদের ১৬ জন, যুগ্মসচিব পদের ১৫ জন, অতিরিক্ত সচিব পদের ৭৫ জন, গ্রেড-১ পদের ৩৪ জন এবং সচিব-সিনিয়র সচিব পদের ২৪ জনসহ মোট ১৬৪ জন কর্মকর্তা কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে গেছেন।

এক বছরে ২৪টি বিভাগীয় মামলা রুজু করা হয়, ৮টি বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়াও ১৬টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। প্রশাসনিক তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় প্রতিবেদনে আরও জানিয়েছে, এক বছরে তিনটি অধ্যাদেশ প্রণয়ন, তিনটি বিধিমালা সংশোধন, একটি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা প্রণয়ন/সংশোধনে সুপারিশ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার