শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতদিন শুধু উন্নয়নের গল্প শুনতাম, এখন দেখি ভেতরে সমস্যা বেশি: উপদেষ্টা

বস্ত্র ও পাট এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এতদিন শুধু পদ্মা সেতু, মেট্রোরেল নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল বেশি। বিজেএমসিতে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সভায় বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসির সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের যেসব উদ্যোগ তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিজেএমসির অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বিজেএমসির সমস্যা যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজেএমসির পরিচালক, উপদেষ্টা, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টার কাছে বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২% উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

এই সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএর চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ, বিজেএর ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বিজেজিইএর সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাসুদ, বিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির