সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার পরীমণির হাতে নতুন লেখা, যা বললেন

সেদিন ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। আর আজ চিত্রনায়িকা পরীমণির হাতে দেখা গেল নতুন লেখা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি বুধবার বেলা ১১টার দিকে আদালতে আসেন। আদালত থেকে বের হয়ে সবার উদ্দেশে হাত নাড়েন পরীমণি। তখনই তার ডান হাতের তালুতে নতুন লেখা দেখা গেছে।

এর আগে জামিনে কারামুক্ত হওয়ার সময় ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখে আলোচিত হন পরী। সেদিন পরীমণি বলেছিলেন, ‘যারা বিচ তাদের উদ্দেশ্যে এমন কথা বলেছি।’

আর আজকের লেখা প্রসঙ্গে পরীমণি বলেন, ‌‘কী লিখেছি আপনারা বুঝে নেন। আর এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি, শেষ পর্যন্ত লড়াই করতে চাই। এত সহজে হাল ছাড়ার মতো লোক নই আমি। যাই হোক না কেন এখানেই আমাকে দমাতে পারবে না। মনে করুন, সেই সব প্রতিবাদী মনোভাব আজকের সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এটা ছিল মেটাফোর।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হন পরীমণি।

আগামী ১০ অক্টোবর পরীকে আবার হাজির হতে হবে বিচারিক আদালতে। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বুধবার পরীমণির পরবর্তী হাজিরার এ তারিখ ঠিক করেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ