বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ভারিবর্ষণে ডুবছে ভারতের পশ্চিমবঙ্গ

টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের ত্রিপুরাসহ বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চল। একইসঙ্গে লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশকিছু জেলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সারারাত বৃষ্টি হওয়ায় শুক্রবার এসব এলাকায় পানি জমতে থাকে।

এর আগে সিকিমে পাহাড়ধসের ফলে জলবিদ্যুৎকেন্দ্রের একাংশ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙন, পুনর্ভবা ও গঙ্গা নদীতে পানিরস্তর বেড়েছে। বিপৎসীমার উপর দিয়ে বইছিল নদীগুলোর পানিস্তর। কিন্তু ধীরে ধীরে জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সব নদীর পানিস্তর লাল সতর্কতা থেকে হলুদ সতর্কতায় নেমে দাঁড়িয়েছে।

তবে, লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের মহানন্দা নদীতে পানি বেড়ে গেছে। এছাড়া তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকাসহ বিভিন্ন নদীতে পানি স্তর অনেকটাই বেড়ে গেছে। এরই মধ্যে সবকটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি সেরে রাখা হয়েছে। এছাড়া বিপর্যয় মোকাবিলায় দলগুলোকেও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গজুড়েই নিম্নচাপের প্রভাব রয়েছে। সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ