শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তির আবেদন জানুয়ারিতে

চলতি অর্থবছরে এমপিওভুক্তির সম্ভাবনা কম হলেও জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, এমপিও নীতিমালা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। আমরা নীতিমালার সংশোধনী প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আশা করছি আগামী মাসে সংশোধিত নীতিমালা জারি করা হবে। পরিমার্জিত নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেয়া হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

চলতি অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, চলতি অর্থবছরে হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু আগামী অর্থবছরের জন্য আবেদন নেয়া শুরু হবে।

তিনি বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এ নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েক দফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী