রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, আপাতত এভারকেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। ফলে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসনের।

হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে টানা ১৭ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। কিন্তু এখনো তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। ফলে তাকে লন্ডনে চিকিৎসা নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা আর হয়নি।

সবশেষ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল। কিন্তু সেটি আজও আসেনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ছাড়া আকাশপথে ফ্লাইটে ওঠানোর সুযোগ নেই। তাই আপাতত তিনি ওই হাসপাতালেই চিকিৎসা নেবেন।

এদিকে খালেদা জিয়া হাসপাতালটিতে ভর্তি হওয়ার পর শুরুতে প্রতিদিন শতশত দলীয় নেতাকর্মী সেখানে ভিড় জমিয়েছেন। এখন দিন যত যাচ্ছে, সেখানে দলীয় লোকজনের উপস্থিতি ক্রমেই কমছে।

এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় কমায় স্বস্তি প্রকাশ করেন বসুন্ধরার বাসিন্দারা। তারা জানান, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ছাড়াও শতশত রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সামনে ভিড় না করাই ভালো। বেশ কিছুদিন ধরে সেখানে লোকজন কমেছে, এটি যেন বহাল থাকে।

তবে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন।

মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সামনে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি নেই। বেশকিছু পথচারী চলার পথে সেখানে দাঁড়াচ্ছেন, আবার চলেও যাচ্ছেন। তবে আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, তা জানা যায়নি। বিএনপির পক্ষ থেকে আজ জানানো হবে কি না, তাও বলা হয়নি।

বসুন্ধরা আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের বাসিন্দা সেলিম রেজা বলেন, কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতালের সামনে ভিড় না করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। অযথা হাসপাতালের সামনে ভিড় করলে অন্য রোগী এবং তাদের স্বজনের সমস্যা হয়। এছাড়া আবাসিক এলাকার বৈশিষ্ট্য নষ্ট হয়। এখন যেমন হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় নেই, তা যেন সবসময় বজায় থাকে।

এয়ার অ্যাম্বুলেন্স আসছে না
৮০ বছর বয়সী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই অ্যাভিয়েশন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এফএআই অ্যাভিয়েশন গত শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের জন্য কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করে। সে অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার সকাল ৯টায় বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছিল। কিন্তু গতকাল সে অনুমতি বাতিলের আবেদন করে এয়ারলাইন্সটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, গত শনিবার এফএআই অ্যাভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। এ কারণে আপাতত বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী